খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের অধীন খীরাম-নানুপুর এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ডাক্তার - parbattakontha.Com

Breaking

z

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 30 August 2017

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের অধীন খীরাম-নানুপুর এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ডাক্তার

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি জোনের অধীন খীরাম-নানুপুর এলাকার সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর ডাক্তার। গত ২৭ ও ২৮ আগস্ট খীরাম আর্মি ক্যাম্প এ চিকিৎসা সেবার আয়োজন করে।
লক্ষ্মীছড়ি জোনের এ্যাডজুটেন্ড(জেডএসও) ক্যাপ্টেন মেহেদী মল্লিক সাংবাদিকদের জানান, গরীব ও দুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি বিনামূল্যে ওষধ প্রদান করা হয়। দুই দিন ব্যাপী অনুষ্ঠিত এই চিকিৎসা ক্যাম্পিং এ প্রায়  সাড়ে ৪’শ পাহাড়ি-বাঙ্গালি চিকিৎসা সেবা গ্রহণ করেন।
লক্ষ্মীছড়ি জোনের(আরএমও) ডা. ক্যাপ্টেন শাহেদ রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দেন। ডাক্তারের পরামর্শ ও প্রেসকিপশন অনুযায়ী রোগীদের মাঝে বিনামূল্যে ওষধ প্রদান করা হয় বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here