রাঙামাটি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হসিনার ছবি অবমাননার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাইয়ে উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৩০ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সভাপতি অংসুছাইন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক মফিজ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, মাকসুদুর রহমান মুক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফজলুল কাদের মানিক, সাধারণ সম্পাদক একরামুল হক, উপজেলা জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. শামসুদ্দিন, যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, উপজেলার সকল ইউনিয়ন আ’লীগের পক্ষে কাপ্তাই ইউপি আ’লীগ সভাপতি সাগর চক্রবর্ত্তী ।
বক্তারা বলেন, চলতি বছরের ১৮ই আগষ্ট উপজেলার ওয়াগ্যা ইউনিয়ন পরিষদে উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননার যে ধৃষ্টতা দেখিয়েছে বিএনপি তা কখনও মেনে নেওয়া হবে না। অবিলম্বে উপজেলার চেয়ারম্যান মো. দিলদার হোসেনকে উপজেলা পরিষদ থেকে অবাঞ্চিত ঘোষনা করে আগামী এক সপ্তাহের মধ্যে দিলদার হোসেনসহ সকল আসামীদের গ্রেফতার
করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।
করার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান বক্তারা।


No comments:
Post a Comment