‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্ণামেন্ট: মানিকছড়ির সাপমারা-রহমাননগর একাদশ ফাইনালে - parbattakontha.Com

Breaking

z

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 30 August 2017

‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্ণামেন্ট: মানিকছড়ির সাপমারা-রহমাননগর একাদশ ফাইনালে

আবদুল মান্নান/আলমগীর হোসেন: গত ২৬ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মানিকছড়ি সরকারি হাই স্কুল মাঠে যাত্রা শুরু করেছিল ‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্নামেন্ট-২০১৭। রবিবার ২৭ আগস্ট অনুষ্টিত ২য় সেমিফাইনালে সাপমারা একাদশ ৪-০ গোলে তিনটহরী উষা ক্রীড়া চক্রকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে। ফলে আগামী ৩০ আগস্ট বুধবার ফাইনালে মুখোমুখি হবে ‘সাপমারা’ একাদশ বনাম ‘রহমান নগর’ একাদশ। খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি) ফাইনালে উপস্থিত থাকার কথা রয়েছে।
ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, পার্বত্য জনপদ মানিকছড়ির মানুষ ক্রীড়ামুদি হওয়ার কারণে গত ২০১৬ সাল থেকে সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. শফিকুর রহমান ফারুক স্বপ্রণোদিত হয়ে উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘একতা যুব সংঘের’ সহযোগিতায় ‘বঙ্গবন্ধু’ ফুটবল টুর্ণামেন্ট ঘোষণা করেন। প্রথম আসরে উপজেলার তৃণমূল থেকে ২৮টি দলের অংশগ্রহণে উক্ত টর্ণামেন্ট ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। যার কারণে এবারও গত ২৬ জুলাই এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২য় আসর মাঠে গড়ায়। এবার ২২টি দল অংশগ্রহন করেন। নক আউট পদ্ধতির এ খেলা দীর্ঘ ১ মাস মানিকছড়ির মাঠ জমিয়ে রাখার পর গত ২৪ আগস্ট প্রথমে সেমি ফাইনাল থেকে সকল খেলোয়াড় উন্মুক্ত থাকায় টুর্নামেন্ট জনপ্রিয়তা লাভ করেন। ওই দিন তিনটহরী বাজার একাদশকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেন রহমান নগর একাদশ।
২৭ আগস্ট তিনটহরী উষা ক্রীড়া চক্রকে ৪-০ গোলে পরাজিত করে ২য় দল হিসাবে ফাইনালে উঠে সাপমারা একাদশ। সেমি-ফাইনাল খেলা দুটিকে ঘিরে মানিকছড়ির ক্রীড়াঙ্গনে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে মাঠে দর্শকের উপস্থিতি ছিল লক্ষনীয়। বিশেষ করে সাপমারা একাদশ বনাম তিনটহরী উষা ক্রীড়া চক্রের খেলায় সাপমারা একাদশের পক্ষে ক্যামেরুন( ডায়মন) ও ঘানার(এথিরিক্স)সহ ঢাকা, চট্টগ্রামের ব্রার্দাস ইউনিয়ন, আবাহানী, রহমতগঞ্জের খেলোয়াড় উপস্থিত থাকায় মাঠে লোকে-লোকারণ্য উপস্থিতির রেকর্ড ছাড়িয়েছে। খেলার শুরুতে দু’দলের খেলোয়াড়রা আক্রমন পাল্টা আক্রমন শুরু করলেও সাপমারা একাদশের বিদেশী খেলোয়াড়রা দলের হাল ধরতে দেরি করেনি। প্রথমার্ধের ১০ মিনিট অতিবাহিত না হতেই তিনটহরী উষা ক্রীড়া চক্রের  জালে প্রথম বল প্রবেশ করিয়ে বিজয়ের যাত্রা শুরু করেন সাপমারা একাদশের খেলোয়াড়রা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ৪-০ গোলে বিজয় নিশ্চিত করে সাপমারা একাদশ। শত চেষ্টা করেও তিনটহরী উষা ক্রীড়া চক্র কোন গোল পরিশোধ করতে পারেনি। ফলে আগামী ৩০ আগস্ট বুধবার বিকাল ৩টায় সাপমারা একাদশ বনাম রহমাননগর একাদশ একে অপরের প্রতিপক্ষ হয়ে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে ফাইনাল খেলা উৎসবমূখর করতে খেলা পরিচালনা কমিটির আহবায়ক মো. শফিকুর রহমান ফারুক ও সদস্য সচিব মো. মাঈন উদ্দীন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ওই দিন খেলার সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা(এম.পি)। এছাড়াও অতিথি হিসেবে থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য এম.এ. জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্্রাগ্য মারমা, নবাগত ইউএনও মো. আহ্সান উদদিন মুরাদ, অফিসার ইনচার্জ মো. মাইন উদ্দীন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, মো. শহীদুল ইসলাম মোহন,মো. রফিকুল ইসলাম বাবুলসহ উপজেলার রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ অতিথিরা উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদস্য সচিব মো. মাঈন উদ্দীন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here