আন্তঃস্কুল ফুটবলে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান - parbattakontha.Com

Breaking

z

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 30 August 2017

আন্তঃস্কুল ফুটবলে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ান

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শেষ হয়েছে ৪৬তম জাতীয় স্কুল ও মাদ্রাসা’র গ্রীষ্মকালীন ক্রিয়া প্রতিযোগীতা। ক্রিয়া প্রতিযোগীতায় আজ রবিবার ৩টায় ফুট বলের ফাইনাল খেলা অনুষ্টিত হয়। ৮টি বিদ্যালয় নিয়ে নক আউট পদ্ধতির খেলায় ফাইনালে মোকাবেলা করে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় ও লোগাং উচ্চ বিদ্যালয়। প্রতিদ্বন্ধিতাপূর্ণ এই খেলায় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় লোগাং উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে আন্ত: স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলার দ্বিতীয়ার্ধে দলের হয়ে একমাত্র গোলটি করে দলীয় অধিনায়ক রাশেদ। ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরষ্কার তুলে দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম। এ সময় অতিথি হিসেবে ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরূপ চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ২নং চেংগী ইউপি চেয়ারম্যান কালাচাঁদ চাকমা, উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী শিক্ষকবৃন্দ। মানিক ও ল্যাপ্র“চাই মারমাকে সাথে নিয়ে ফাইনাল খেলাটি পরিচালনা করে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান কবির সাজু।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here