ঢাকা অফিস: প্রিন্ট ও অনলাইন পত্রিকা ‘আমাদের অধিকার ডট নেট’ WWW.AMADERODHIKER.NET- এ উপদেষ্টা সম্পাদক পদে যোগদান করলেন। আগামি ১১ জুলাই হইতে কামাল পারভেজ এই দায়িত্ব পালন করবেন।
কামাল পারভেজ ১৯৯৭ইং সালে থেকে সাংবাদিকতা পেশায় নিয়োজিত হন। সাপ্তাহিক বৃহস্পতি নামক ম্যাগাজিন থেকে সাংবাদিকতা পেশায় তার জীবনে আবির্ভাব ঘটান। খবর গ্রপ অব পবলিকেশন লি: স্টাফ রিপোর্টার, দৈনিক মুক্ত কন্ঠর আবাসিক সম্পাদক (চট্টগ্রাম অফিস ইনচার্জ), দৈনিক অর্থনীতির কাগজ বিভাগীয় সম্পাদক, হ্যালো টুডে এর প্রধান বার্তা সম্পাদক ও সর্বশেষ দৈনিক ঢাকার ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন। এর মধ্যে ট্রাষ্ট অব হিউম্যান রাইটস ২০১০ইং হইতে ২০১৫ইং পর্যন্ত এর মহাসচিব পদেও পাঁচ বছর দায়িত্ব পালন করেন। সাংবাদিক কামাল পারভেজ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কৃতি সন্তান।
No comments:
Post a Comment