১৭ আগস্ট সৈয়দ মইনুদ্দীন হাসানীর (ক.) বার্ষিক ওরশ - parbattakontha.Com

Breaking

z

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Wednesday, 30 August 2017

১৭ আগস্ট সৈয়দ মইনুদ্দীন হাসানীর (ক.) বার্ষিক ওরশ

ফটিকছড়ি প্রতিনিধি: মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক মনীষী শাহ্সূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.) ৬ষ্ঠ বার্ষিক ওরশ শরিফ ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা ৬ আগস্ট রবিবার সন্ধ্যার পরে গাউসিয়া রহমানিয়া মইনীয়া মন্জিলের সেমিনার হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.)। সমন্বয় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন, নাজির হাট হাইওয়ে পুলিশ ফাড়ির আইসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ফটিকছড়ি থানার এস আই মোহাম্মদ হাবিবুর রহমান, ভূমি সহকারী কমিশনার আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আজিমেল কদর, ফটিকছড়ি পল্লি বিদ্যুৎ সমিতির ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: বশির আহম্মেদ সরকার, ফটিকছড়ি স্যানেটারী ইন্সপেক্টর মো: রোকনুজ্জামান, ফটিকছড়ি আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এল.জি.পি এড. নসরত আলম বাবর, নানুপুর ইউপি সদস্য শফিউল আলম, লেলাং ইউপি সদস্য মো: সরোয়ার হোসেন, রোসাংগিরি ইউপি সদস্য মো: শফিকুর রহমান, সচিব মো: জাকেরিয়া শিকদার, নাজিরহাট শ্রমিক ইউনিয়নের মো: এসকান্দরসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মাইজভাণ্ডার পাঁচপাড়া সমাজ প্রতিনিধিগণ।
প্রধান অতিথি বলেন, মাইজভাণ্ডার দরবার আধ্যাত্মিক পীঠস্থান। মাইজভাণ্ডারী মহাত্মাগণ ইসলামের শান্তি ও উদারবাদী দর্শনই যুগে যুগে তুলে ধরে আসছেন। তেমনি একজন উজ্জ্বলতর ব্যক্তিত্ব হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানী (ক.)। তাঁর ওরশ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ও আইন শৃংখলা রক্ষার উদ্যোগ নেয়ার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ওলী বুজুর্গের দরবার সর্বস্তরের মানুষের মিলনকেন্দ্র। ওরশ মাহফিল ইসলামী কৃষ্টি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। হুজুর কেবলার (ক.) ওরশ শরীফ সুষ্ঠু সুন্দর ও নির্বিঘœ পরিবেশে অনুষ্ঠিত করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষা, রাস্তায় যানজট ও সিএনজি ভাড়া নিয়ন্ত্রণে তিনি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর হস্তে নিয়ন্ত্রণের নির্দেশ দেন। পরে বিশেষ মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here